তোপের মুখে ভ্রাম্যমাণ আদালত বরিশালে ব্যবসায়ীদের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

তোপের মুখে ভ্রাম্যমাণ আদালত বরিশালে ব্যবসায়ীদের


আলোকিত বার্তা:বরিশাল নগরের বাংলাবাজারে ব্যবসায়ীদের তোপের মুখে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান বাধাগ্রস্ত হয়েছে। অভিযানে ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।এসময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিলে অভিযান সমাপ্ত না করেই ওই এলাকা ত্যাগ করেন অভিযান সংশ্লিষ্টরা।মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝির জের ধরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ব্যবসায়ীরা জানান,বাংলাবাজারের ভেতরে দিপু স্টোরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার সময় আকস্মিক তাদের সঙ্গে থাকা পুলিশের এএসআই আজমল ব্যবসায়ী দিপুর ওপর ক্ষিপ্ত হন। এসময় এএসআই আজমল দিপুকে ধাক্কা দেন ও গালিগালাজ করে লাঞ্ছিত করেন।এরপরই ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বাজারের দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেন এবং ঘটনার বিচারের দাবি জানান। পরে ভ্রাম্যমাণ আদালত বাংলাবাজার এলাকা ত্যাগ করে।

বাজার কমিটির সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সালাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সদস্যের সঙ্গে ব্যবসায়ীদের ঝামেলার বিষয়টি নিরসন করে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যে যার দোকানে ফিরে গেছেন।এদিকে ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার সাংবাদিকদের জানান,ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিলে অভিযান কিভাবে চালানো সম্ভব। তবে অভিযান নিয়মানুযায়ী চলছে, চলবে। পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো, যার সমাধান এরইমধ্যে করে দেওয়া হয়েছে।

Top