অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু বরিশাল-ঢাকা নৌরুটে - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু বরিশাল-ঢাকা নৌরুটে


আলোকিত বার্তা:আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে বরিশাল-ঢাকা নৌরুটের লঞ্চগুলোতে বিশেষ সার্ভিসের প্রথম ও দ্বিতীয় শ্রেণির অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।যারমধ্যে ১২ মে থেকে ঈদের বিশেষ সার্ভিসের অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের কাছ থেকে চাহিদাপত্র বা আবেদন সংগ্রহ করছে সুরভী লঞ্চ কোম্পানি। এ আবেদন গ্রহণের কার্যক্রম চলবে আগামী ১৬ মে পর্যন্ত। এরপর যাচাই-বাছাই শেষে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশেষ সার্ভিসের কেবিন ও সোফার টিকিট যাত্রীদের মধ্যে বিতরণ করা হবে।

অপরদিকে,১১ মে থেকে সরাসরি যাত্রীদের কাছে স্পেশাল সার্ভিসের টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে অ্যাডভেঞ্চার লঞ্চ কোম্পানি।সুন্দরবন নেভিগেশন কোম্পানির চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু আলোকিত বার্তাকে জানান, বরিশাল-ঢাকা নৌরুটের চলাচলরত তাদের তিনটি লঞ্চে প্রথম ও দ্বিতীয় শ্রেণির টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এজন্য আগের মতোই আবেদন নেওয়া হচ্ছে। পরে যাচাই-বাছাই করে টিকিট নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীদের হাতে দেওয়া হবে।

সালমা শিপিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান ফেরদৌস জানান,এমভি কীর্তনখোলা, এমভি মানামী, এমভি টিপু ও গ্রিনলাইনসহ অন্যান্য লঞ্চ কোম্পানিগুলো নগদ ভিত্তিতে ঈদ সার্ভিসের টিকিট বিক্রি শুরু করেছে। যারা আগে আসছেন তারাই এসব লঞ্চের টিকিট পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট লঞ্চ কোম্পানি কর্তৃপক্ষ।তবে লঞ্চ কোম্পানিগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন,ঈদে টিকিট বা আগে আসার ভিত্তিতে টিকিট বিক্রি করা হলেও যারা নিয়মিত যাত্রী তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পর নতুন যাত্রীদের বিষয় বিবেচিত হবে।এবারের ঈদে বরিশাল-ঢাকা নৌরুটে সরাসরি ২৩টি বেসরকারি যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। এর মধ্যে গ্রিনলাইন ওয়াটার ওয়েজ কোম্পানির দু’টি ও অ্যাভেঞ্চার কোম্পানির একটি জাহাজ দিবা সার্ভিসে চলবে।

Top