মাদক মামলার আসামি নিহত ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

মাদক মামলার আসামি নিহত ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’


আলোকিত বার্তা:ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’মোস্তফা (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।নিহত মোস্তফা উপজেলার খুলিয়াটি গ্রামের মৃত আব্দুল সালাম ভূঁইয়ার ছেলে।তার নামে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান,ঈশ্বরগঞ্জের হারুয়া বাজারের দক্ষিণ পাশে একটি নির্জন জায়গায় একদল মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে। এমন সংবাদে রাত পৌনে একটার দিকে জেলা গোয়ন্দা পুলিশ ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি যৌথদল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশের এসআই মো.মোবারক হোসেন ও লাল মিয়া আহত হলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মোস্তফা নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ২শ গ্রাম হেরোইন ও ১শ পিস ইয়াবা উদ্ধার করা করে।

Top