যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বরিশালে জিজ্ঞাসাবাদ - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বরিশালে জিজ্ঞাসাবাদ


আলোকিত বার্তা:বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এনামুল হক নাসিম নামে এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে যায় পুলিশ সদস্যরা। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে, পুলিশ বলছে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে থানায় নিয়ে যাওয়া হয়েছে।এদিকে,এনামুল হক নাসিমকে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা পুলিশের কাছে তাকে ভালো শিক্ষক দাবি করে। এসময় এনামুল হক নাসিম নিজেও তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান আলোকিত বার্তাকে জানান, শিক্ষক এনামুল হক নাসিমের বিরুদ্ধে একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। মৌখিক এ অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অপরদিকে, এ ঘটনার পরপরই এনামুল হক নাসিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। যারা আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন জমা দেবেন।বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান বলেন, গত ২ মে স্কুল চলাকালীন সময়ে চার শিক্ষার্থী আমার কাছে মৌখিক অভিযোগ দেয় যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার (গায়ে হাত) করেছেন শিক্ষক এনামুল হক নাসিম। বিষয়টি নারী ঘটিত হওয়ায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা বেগমের কাছে বিস্তারিত বলার জন্য শিক্ষার্থীদের পাঠিয়ে দেই। পরে তার কাছ থেকে যেটুকু জেনেছি ওরা তার কাছে লিখিত কোনো অভিযোগ দেয়নি। এরপর স্কুল বন্ধ হয়ে গেলেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী আমার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেনি।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখার চিন্তাভাবনা থেকেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এর আগেই যৌন হয়রানির অভিযোগে শিক্ষক নাসিমকে স্কুলে অতিরিক্ত ক্লাস করানোর সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে এনামুল হক নাসিম। স্কুল শিক্ষকতার পাশাপাশি বিদ্যালয় সংলগ্ন গোরাচাদ দাশ রোডের একটি বাসার নিচতলা ভাড়া নিয়ে কোচিং পরিচালনা করেন।

Top