যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে মদ ইয়াবাসহ আটক-১ - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে মদ ইয়াবাসহ আটক-১


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ২০ লিটার মদ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিকাইল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১৩ মে) দুপুরে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়।আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পলিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,

একজন মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে বিপুল পরিমান মদ ও ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্যে নাভারণ সাতক্ষীরা মোড়ে অপেক্ষা করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে দুটি সাদা ড্রাম ভর্তি ২০ লিটার তরল মদ ও সাদা কাগজে মোড়ানো অবস্থায় ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মিকাইলকে আটক করা হয়। আটক মিকাইলের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরন করা হবে বলে জানান তিনি।

Top