শিক্ষক গ্রেফতার ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত

শিক্ষক গ্রেফতার ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুরে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১১ মে) দুপুরে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান,ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ধারায় একটি মামলা করেন। পরে ওই মামলায় মুক্তাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক মুক্তাল হোসেন গত ২ মে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণমান্যদের কাছে গিয়েও কোনো বিচার পাননি ভুক্তভোগীর বাবা।পরে শনিবার সকালে তিনি বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে থানায় মামলা করেন।

Top