একযোগে কাজ করতে হবে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সবাইকে - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

একযোগে কাজ করতে হবে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সবাইকে


আলোকিত বার্তা:ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন,রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।দুই দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১০ মে) দুপুরে বরিশাল নগরের হোটেল গ্র্যান্ড পার্কের লবিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।তিনি বলেন,শুধু বাংলাদেশের নয়,বিশ্বে বিভিন্ন সমস্যার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম।ব্রিটিশ হাইকমিশনার এ সময় গণতন্ত্রের পথে চলার ক্ষেত্রে বিরোধী দল-মতকে আরও সুযোগ দেওয়ার কথা বলেন।

এর আগে সকালে ব্রিটিশ হাইকমিশনার ও তার সঙ্গীরা স্পিডবোটে কীর্তনখোলা নদী ঘুরে দেখেন। পাশাপাশি তিনি বরিশাল বিভাগীয় জাদুঘর ও ব্রিটিশ আমলে নির্মিত অক্সফোর্ড মিশন ঘুরে দেখেন। বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথাও জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা থেকে বরিশাল পৌঁছেন তিনি। ওইদিনই তিনি বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হোল্টকে (দ্বৈত নাগরিক) ব্রিটেনের রানী এলিজাবেথের পক্ষ থেকে দেওয়া একটি ক্রেস্ট পৌঁছে দেন।

Top