প্রথম দিন থেকেই কাজ করছি সাংবাদিকদের চাকরির নিরাপত্তার জন্য। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

প্রথম দিন থেকেই কাজ করছি সাংবাদিকদের চাকরির নিরাপত্তার জন্য।


আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন,যেকোনো ধরনের বিদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য কাজ করছি। সাংবাদিকদের চাকরির নিরাপত্তার জন্য প্রথম দিন থেকেই কাজ করছি।চেষ্টার কমতি আমার মধ্যে নেই।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম,ঢাকা আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,বর্তমানে দেশে টেলিভিশনের সংখ্যা ৩৩টি আর অন্যদিকে অনলাইন মিডিয়া প্রায় হাজারের উপরে। গণমাধ্যমেরে এই বিকাশের সাথে সাথে সরকার ও সরকারের বিভিন্ন সংগঠন,জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিকদের সংগঠনকে একসাথে কাজ করতে হবে।ইফতার মাহফিলে যোগদান করে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, পৃথিবীতে মানুষ আল্লাহর ইচ্ছায় জন্মগ্রহণ করেছে। আমরা যারা স্বাবলম্বী আছি,তারা যদি অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াই তবে সেটাই হবে মানুষের মতো কাজ।

আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান খোকন ইফতার মাহফিলে সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবির কথাও তুলে ধরেন।ইফতার মাহফিলে রাজধানীতে কর্মরত ১১ জেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা-(সিডিজেএফডির) সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রেস কাউন্সিলের বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, পিআইবির মহাপরিচালক সাংবাদিক জাফর ওয়াজেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কদ্দুস আফ্রাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Top