ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুলাদীতে নিখোঁজ - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুলাদীতে নিখোঁজ


আলোকিত বার্তা:নিখোঁজ হওয়ার তিনদিন পর ব্যবসায়ী নান্নু চৌকিদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মে) সকালে বরিশালের মুলাদী উপজেলার নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নান্নু উপজেলার চরমালিয়া গ্রামের আব্দুল হামিদ চৌকিদারের ছেলে। তিনি উপজেলার বেপারীরহাট বন্দরের ব্যবসা করতেন।

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার আলোকিত বার্তাকে জানান, সকালে মুলাদী উপজেলার একটি নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার (৬ মে) দুপুরে মাছ কিনতে গিয়ে নান্নু নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে তার সন্ধানে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়।

Top