স্মারকলিপি সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসনে - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন

স্মারকলিপি সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসনে


আলোকিত বার্তা:বরিশালে সরকারি কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসনের একদফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ।বুধবার (০৮ মে) বেলা ১১টায় সংগঠনটির বিভাগীয় কমিটির উদ্যোগে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

এসময় সংগঠনের বিভাগীয় কমিটির আহ্বায়ক মো.কায়ছার ফরাজী, সদস্য সচিব মো. সেলিম আহম্মেদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি মো.মানিক মৃধা, প্রধান সহকারী মো. আলমগীর সিকদার, অজয় কুমার নাথ, মো. জাহাঙ্গীর হোসেন, মো. নজর আলী খান,মো.হামিদুল ইসলাম,মো. হাবিবুর রহমান, মো. শাহজাহান মোল্লা, আলহাজ্ব মো. বশির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি দেওয়ার সময় সংগঠনের নেতারা বিভাগীয় কমিশনারকে বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভেতরে-বাইরে সরকারি বিভিন্ন দফতরে প্রধান সহকারী,উচ্চমান সহকারী সমপদের পদবি ও বেতন স্কেল অভিন্ন হওয়া সত্ত্বেও তৎকালীন সরকার ১৯৯৫, ১৯৯৭, ১৯৯৯ সালে প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ের পদগুলোর উন্নতি ঘটায়। এতে সরকারি দফতরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্য সৃষ্টি হয়।তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অনতিবিলম্বে এ বৈষম্য নিরসনের দাবি জানানো হয়।

Top