শার্শা উপজেলায় ১৫৯ মেধাবী প্রমিলা শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

শার্শা উপজেলায় ১৫৯ মেধাবী প্রমিলা শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ


মোঃ সাগর হোসেনবেনাপোল,যশোর:লিংক- যশোরের শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল পরিবারের ১৫৯ মেধাবী প্রমিলা শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২রা মে বৃহস্প্রতিবার দুপুরে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি-৩ এর আওতায় উপজেলার অডিটোরিয়াম প্রাঙ্গনে এই সাইকেল বিতরণ করা হয়। রিপোর্ট করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ সাগর হোসেন।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.গওহর রিজভী, এ সময় তিনি বলেন, আয়োজনটি অবশ্যই প্রশংসনীয়। এটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। তিনি শিক্ষা ক্ষেত্রে নারীদের প্রতি সরকারের বিভিন্ন সহযোগিতার চিত্র তুলে ধরেন। তিনি অভিভাবকদের বলেন আপনার সন্তানেরা যতটুকু পড়াশুনা করতে চাই আপনারা তাদের পড়াবেন এ ব্যাপারে অন্যান্য সাহায্য বর্তমান সরকার করবে। প্রধানমন্ত্রী বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন ঘোষনা করেছেন। এর বিরুদ্ধে তোমাদেরই প্রতিরোধ গড়ে তুুলতে হবে। নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন শার্শা উপজেলার ব্যতিক্রমী আয়োজন সেই উন্নয়নেরই ধারাবহিকতা।

যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রমিলা শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার নিবার্হী অফিসার পূলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নাভারন সার্কেল এএসপি আবু নাসের,ভূমি সহ:কমিশনার মৌসুমী জেরিন কান্তা,শিক্ষা অফিসার হাফিজুর রহমান, শার্শা থানার ওসি মশিউর রহমান,শার্শা উপেেজলার সকল চেয়ারম্যানবৃন্দ।

Top