বরিশালে র‌্যালি সড়কে জনসচেতনতা বাড়াতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে র‌্যালি সড়কে জনসচেতনতা বাড়াতে


আলোকিত বার্তা:নিরাপদ সড়ক নিশ্চিতে জনসচেতনতা বাড়াতে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।চালালে গাড়ি সাবধানে,বাঁচবে সবাই প্রাণেএ স্লোগানে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নগরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখালে জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামানের সভাপতিত্বে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়।এসময় বরিশাল সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসা,বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম, বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জি) মো. মহসিন হোসেনসহ বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সভায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাসহ রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বনসহ নানান সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়।

Top