৪৩ লাখ টাকা চুরি এরশাদের কক্ষ থেকে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

৪৩ লাখ টাকা চুরি এরশাদের কক্ষ থেকে


আলোকিত বার্তা:রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কক্ষ থেকে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে।দলটির দফতর সম্পাদক সুলতান মাহমুদ বলেছেন, কার্যালয়ের নিচতলায় চেয়ারম্যানের কক্ষের লকার ভেঙে টাকা লুটে নেয়া হয়। সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে।তিনি বলেন, অফিসের স্টাফদের বেতন দেয়ার জন্য এই টাকা এনে রাখা হয়েছিল।মঙ্গলবার ভোরে বনানীর ১৭/এ নম্বর রোডের কার্যালয়টিতে এসে তালা ভাঙা দেখতে পান কর্মরতরা। এরপর তারা পুলিশে খবর দেন। কার্যালয়ে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকালে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান বলে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, সেখানে চারজন নিরাপত্তা রক্ষী ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এর আগে স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Top