শিক্ষকদের মানববন্ধন বরিশাল-ঝালকাঠিতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শিক্ষকদের মানববন্ধন বরিশাল-ঝালকাঠিতে


আলোকিত বার্তা:অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডে নতুন ৪ শতাংশ হারে অর্থ কর্তনের আদেশ বাতিলের দাবিতে বরিশাল ও ঝালকাঠিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক ও জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডে নতুন ৪ শতাংশ হারে অর্থ কর্তনের আদেশ বাতিলের জোড় দাবি জানান বক্তারা।

অপরদিকে,একই দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা।এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস,শিক্ষক রিপন কুমার হালদার,সুনীল বরণ হালদার,মো.মাসুদ করিম,মো.ফারুক হোসেন,মো.হুমায়ুন কবিরওমো.মিজানুর রহমান।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

Top