বিএনপির ৫ এমপি পাঁচ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

বিএনপির ৫ এমপি পাঁচ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে


আলোকিত বার্তা:বিএনপির ৫ সংসদ সদস্যকে পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান দেয়া হয়েছে। এর মধ্যে দিয়ে ওই কমিটিগুলো পূর্ণতা পেল।মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার পরামর্শক্রমে সংবিধানে ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী কমিটি পুনঃগঠন করেন।আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ঠাঁই হয়েছে উকিল আব্দুস সাত্তারের। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু।অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন হারুনুর রশিদ। ওই কমিটির সভাপতি এএইচএম মাহমুদ আলী।

অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মো. আমিনুল ইসলাম। তার কমিটির সভাপতি মকবুল হোসেন।
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাহিদুর রহমান। যার সভাপতি জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী।এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন মোশাররফ হোসেন। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান।উল্লেখ্য,গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৬ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন। এদের মধ্যে ৫ জন নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিয়েছেন। গতকাল সোমবার চারজন ও এর আগে গত ২৫ এপ্রিল শপথ নিয়েছিলেন একজন।এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওই নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু নির্ধারিত দিন ২৯ এপ্রিলে মধ্যে তিনি শপথ নেননি। শপথ নেয়ার জন্য সময় বাড়াতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে কোনো আবেদনও করেননি বিএনপি মহাসচিব। ফলে সংবিধান অনুযায়ী শপথগ্রহণের সময় শেষ হয়ে যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ।

Top