মানববন্ধন উজিরপুরে স্কুলছাত্র নয়ন হত্যার বিচার দাবিতে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

মানববন্ধন উজিরপুরে স্কুলছাত্র নয়ন হত্যার বিচার দাবিতে


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলায় স্কুলছাত্র ইসরাফিল হাওলাদার নয়ন(১৫)হত্যার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ইসরাফিল হাওলাদার নয়ন স্থানীয় বামরাইল এবি মাধ্যামিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের স্কুল সংলগ্ন বামরাইল বাসস্ট্রান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,পরিচালনা কমিটি ও অভিভাবকরা অংশ নেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাওন বালী,ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শিল্পী বেগম প্রমুখ।বক্তারা অনতিবিলম্বে স্কুলছাত্র ইসরাফিল হাওলাদার নয়নের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে না পেয়ে উপজেলার ভরসাকাঠী গ্রামের বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে দশম শ্রেণির ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার (২৮ এপ্রিল) সকালে বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী এলাকা থেকে নয়নের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

Top