বিএনপি সংসদে যেতে বাধা দিচ্ছে গণতন্ত্রে বিশ্বাস নেই বলেই - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ

বিএনপি সংসদে যেতে বাধা দিচ্ছে গণতন্ত্রে বিশ্বাস নেই বলেই


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতাদের গণতন্ত্রে বিশ্বাস নেই বলেই তারা নির্বাচিতদের সংসদে যাওয়ার বিরোধিতা করছে।তিনি বলেন, জনগণ ভোট দিয়ে তাদেরকে সংসদের বৈধতা দিয়েছে। আসলে যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই সংসদে যাওয়ার বিরুদ্ধে কথা বলে। বিএনপি নেতারা ভোটে নির্বাচিতদের সংসদে যেতে বাধা দিচ্ছে।রাজধানীর বনানী কবরস্থানে রবিবার শেখ জামালের ৬৬তম জন্মবাষির্কী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।হানিফ বলেন, মির্জা ফখরুলসহ বিএনপির নির্বাচিত বাকিরাও অচিরেই শপথ নিয়ে সংসদে যাবেন বলে আশা করছি।

জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের মূলোৎপাটন করা হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার কঠোর অবস্থানে বলেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। জঙ্গিবাদ সম্পূর্ণ র্নিমূল না হলেও দেশবাসীকে নিয়ে আমরা জঙ্গিবাদ মূলোৎপাটন করব।দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলমের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ জামালের কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি।আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মোহাম্মদ আবু কাউসার, পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের গোলাম রাব্বানী, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

Top