চোলাই মদসহ আটক ৩ বরিশালে ২০৩ লিটার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চোলাই মদসহ আটক ৩ বরিশালে ২০৩ লিটার


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০৩ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।শুক্রবার (২৬ এপ্রিল) সকালে র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ঢালমারা গ্রামের কার্ত্তিক চন্দ্র পালের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২০৩ লিটার চোলাই মদসহ কালিচরণ পালের ছেলে কার্ত্তিক চন্দ্র পাল (৪০) ও একই গ্রামের নূরে আলম শিকদারের ছেলে মিরাজ শিকদার (৩৪) ও পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদী এলাকার মৃত লক্ষণ চন্দ্র পালের ছেলে গোসাই চন্দ্র পালকে (৩২) আটক করা হয়।এ ঘটনায় র‌্যাব-৮,বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

Top