মসজিদে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান বরিশালের - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

মসজিদে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান বরিশালের


আলোকিত বার্তা:শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পর দেশের সব মসজিদে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারণা চালাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গণভবনে আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের আগে বরিশালের সব মসজিদে খতিবরা মুসল্লিদের উদ্দেশ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআন-হাদিসের আলোকে আলোচনা করেন।

বরিশাল নগরের বায়ুতুল মোকাররম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আ. কাদের জুমার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। নবী ও সাহাবাদের জীবনী পড়ে আমরা জেনেছি, এখানে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। যারা মানুষ হত্যা করে তারা ইসলামের পথ থেকে দূরে সরে যায়। প্রকৃত মুসলমান অন্য ধর্মের প্রতি বা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে না।খতিবের বয়ান শুনে নামাজ পড়তে আসা মুসল্লিরাও জানান, তারা কোরআন শরিফ পড়েন, নামাজ আদায় করেন, তারা ধর্মপ্রাণ মানুষ। কিন্তু কোথায়ও তারা পাননি যে, ইসলাম মানুষ হত্যার সমর্থন করে। যারা ইসলামের নাম দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস করে, তারা ইসলামের কেউ নয়। তারা ইসলামকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপকর্ম করে।

Top