বিএনপি সংসদ সদস্য জাহিদুরকে বহিষ্কার করলো - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

বিএনপি সংসদ সদস্য জাহিদুরকে বহিষ্কার করলো


আলোকিত বার্তা:দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করেছে বিএনপি।শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।তিনি বলেন, আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে সর্বসম্মতভাবে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া বৈঠকে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।এর আগে রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

এছাড়াও বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন বলে জানা গেছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ঠাকুরগাঁও-৩ আসনে এমপি নির্বাচিত হন জাহিদুর রহমান। এরপর দলীয় সিদ্ধান্ত অনুসারে বিএনপি থেকে নির্বাচিত ছয়জন এমপি শপথ নেননি।তবে নির্ধারিত ৯০ দিনের আগে শপথ নিয়েছেন জাহিদুর রহমান। তিনি বলেছেন, এলাকার জনগণের চাপে শপথ নিয়েছেন তিনি।

Top