বরিশালে মানববন্ধন ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

বরিশালে মানববন্ধন ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদে


আলোকিত বার্তা:শ্রীলঙ্কায় গির্জা ও নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বরিশাল কার্যনির্বাহী পরিষদের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বরিশাল কার্যনির্বাহী পরিষদের সভাপতি নিপু অধিকারীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- ফাদার ল্যাকা বালি গোমেজ,বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তী, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অ্যালবার্ট রিপন বিশ্বাস ও বাবুল বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে জঙ্গিবাদের নামে সকল হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি বক্তারা বলেন, বিশ্বে প্রত্যেক ধর্মের মানুষই যার যার ধর্ম পালন করে সহাবস্থানে রয়েছেন। এ পরিবেশ বিনষ্টের জন্য আর্ন্তজাতিক উগ্রবাদীরা চক্রান্ত করে গির্জা ও মসজিদসহ ধর্মীয় উপসনালয়গুলোতে হামলা চালাচ্ছে। যাতে করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্ব অশান্ত হয়ে ওঠে। এতে করে সন্ত্রাসীরা লাভবান হবে।

বক্তারা এসব হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

Top