জনগণ আর ভোট দিবে না বিএনপি সংসদে না গেলে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া...

জনগণ আর ভোট দিবে না বিএনপি সংসদে না গেলে


আলোকিত বার্তা:আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নৈতিক দায় থেকেই বিএনপির সংসদে আসা উচিত। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের উচিত জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সংসদে আসা। সংসদে না গেলে জনগণ আর কোনো দিন তাদের ভোট দিবে না।শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৪ জন মহিলা এমপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় মহিলা এমপি ফজিলাতুন্নেছা ইন্দিরা, নার্গিস রহমান, শবনম শিলা, জিন্নাতুল বাকিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।

হানিফ বলেন, বিএনপি শপথ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ নেয়া উচিত। বাকিরা ৩০ তারিখের মধ্যেই শপথ নিয়ে জনরায়কে সম্মান করবেন বলে আশা করছি।তিনি বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, অথচ সংসদে আসতে চান না। শপথ না নিলে মানুষ আর ভোট দেবে না। অপকর্ম করলে মানুষ ভোট দেবে কেন?ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।

Top