যশোরের ঝিকরগাছার নাভারণে বিচারে দাবীকৃত টাকা না দেওয়ায় মারপিট আহত-৬ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

যশোরের ঝিকরগাছার নাভারণে বিচারে দাবীকৃত টাকা না দেওয়ায় মারপিট আহত-৬


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার নাভারণে গ্রাম্যশালিশে বিচারের নামে দাবীকৃত টাকা না দেওয়ায় মারপিটের শিকার হয়েছেন অন্তত: ৬ জন।আহতরা হলেন নাভারণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের ঢাকা পাড়ার জুলহাসের স্ত্রীরেহেনা বেগম,ছেলে রানা হোসেন (২৮) ও রনি হোসেন (২৫) এবং ঐ একই গ্রামের তাহেরেরছেলে ইলিয়াস(১৯), হিরার ছেলে রাকিব (২২),আজিম উল্লাহর ছেলে শাহিন (১৮)। আহতদেরমধ্যে রনির অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, গিয়াস উদ্দিনের ছেলে বাপ্পী (১৯) গত ১৯ তারিখ শুক্রবারঝিকরগাছা থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ করেন ইসলামপুর গ্রামের তারচাচা রোস্তম মোল্লার ছেলে হাবিলকে (৩০) রানা ও রনি নেশাগ্রস্থ অবস্থায় মারধর করে। এঘটনারপরে কালু ও শহিদুল মিলে কৌশলে রানা ও রনিকে বলে তোদের নামে থানায় একটি মামলা দায়ের করাহয়েছে।

টাকা-পয়সা দে আমরা মিটিয়ে দিব বলে চাপ দিতে থাকে। এক পর্যায়ে সোমবারবিকাল ৫টার দিকে নাভারণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলীর ছেলে মুজিবররহমান স্থানীয়ভাবে বিচার-সালিশের আয়োজন করে। বিচারে ইউপি সদস্য মুজিবর রহমানমারপিট শুরু করে। পরে ইউপি সদস্য মুজিবর রহমানের নের্তৃত্বে বাপ্পী, হাবিল, আলমগীরহোসেন, হেদায়েত হোসেন, মিন্টু, মিজান, সজল, মিলনসহ আরো অনেকে অতর্কিতভাবেমারপিট করে। এতে রনির অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করাহয়েছে। রানাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও অন্যান্যরা প্রাথমিকচিকিৎসা সেবা নিয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউপি সদস্য মুজিবর রহমানসবকিছু করেছে এবং সে এখন থানায় পাঠিয়েছে মামলা করার জন্য এবং মামলায় তাকে যেননা জড়ানো হয়।ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আমি মেম্বরের বিরুদ্ধেব্যবস্থা নিব। মেম্বর এটা করতে পারে না। সে এটা করবে কেন? আমিতো আর মেম্বরকে দায়িত্বদেই নাই যে, আপনি এটা করেন।

Top