বেনাপোলে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-২ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-২


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে পুটখালী ও শিকড়ী সীমান্ত এলাকা থেকে পুটখালী গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে মোঃ আজহার উদ্দিন (২৪) ও পুটখালী উত্তর পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে বিল্লাল হোসেন(২১)কে আটক করতে সক্ষম হয় বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র টহলদল পৃথক দুটি অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায়
সোপর্দ করা হয়েছে তিনি নিশ্চিত করেন।

Top