বরিশালে মানববন্ধন নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে মানববন্ধন নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে


আলোকিত বার্তা:নারীর প্রতি সহিংসতা রোধ,ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মণ্ডল,গাজীপুরের সেলিমা গোমেজের হত্যাকারীদের এবং বরিশালের কাকন রানীর ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সব সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টায় শহরের সদর রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মূখার্জী ক‍ুণ্ডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নাড়ু, সহ-সভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, বরিশাল মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর সম্পাদক জয়ন্ত কুমার দাশ, বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার, ছাত্র যুব ঐক্যের সহ-সভাপতি অসিত দাস প্রমুখ।এসময় বক্তারা বলেন, দেশে দিনে দিনে আইনের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার কারণেই ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মণ্ডল, গাজীপুরের সেলিমা গোমেজকে হত্যা করাসহ ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। নুসরাতের বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে এদেশে আর কেউ হত্যা-ধর্ষণের মতো জঘণ্য অপরাধ সংগঠিত করতে সাহস না পায়।

এদিকে, বরিশালে গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী গৃহবধূ (৩০)কে কৌশলে অপহরণের পর আটকে রেখে স্বামী ও তার সহযোগিরা ধর্ষণ এবং পাশবিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ৬ দিন আগে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।নির্যাতিতা ওই গৃহবধূ জানান,বিয়ের পর থেকে তাকে যৌতুকসহ নানান কারণে নির্যাতন করা হতো। সবশেষে নির্যাতন করে স্বামীর বাড়ি থেকে তাকে বের করে দেয়া হয়। পরে তিনি বিচারের জন্য মানুষের পাশে পাশে ঘরে ব্যর্থ হয়ে মামলা করেন। এরপর থেকে স্বামীসহ শশুর বাড়ির লোকজন আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে তার ওপর।

Top