লঞ্চের ধাক্কায় ফল ব্যবসায়ীর মৃত্যু - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

লঞ্চের ধাক্কায় ফল ব্যবসায়ীর মৃত্যু


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলার হারতায় লঞ্চের ধাক্কায় জিতেন বিশ্বাস (৩২) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জিতেন উজিরপুর উপজেলার জামবাড়ী এলাকার জগদ্বীশ বিশ্বাসের ছেলে ও ডাবসহ বিভিন্ন ফল স্থানীয়ভাবে সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন।

স্থানীয়রা জানান,বরিশালের পয়সারহাট থেকে ঢাকাগামী এমভি যুবরাজ লঞ্চটি হারতা লঞ্চঘাটে নোঙর করার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় জিতেনসহ ঢাকাগামী যাত্রীরা লঞ্চে ওঠার জন্য ঘাটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু লঞ্চটি দ্রুতগতিতে এসে ঘাটে থামলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে পড়ে জিতেনের মৃত্যু হয়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল আলোকিত বার্তাকে জানান,লঞ্চের ধাক্কায় পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি শিশির।

Top