কুপিয়ে হত্যা বরিশালে দলিল লেখককে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কুপিয়ে হত্যা বরিশালে দলিল লেখককে


আলোকিত বার্তা:বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে রেজাউল করিম রিয়াজ (৪০) নামে এক দলিল লেখককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে চরমোনাই ইউনিয়নের বুখাইনগরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রিয়াজ ওই এলাকার ছত্তার হাওলাদারের ছেলে এবং পেশায় দলিল লেখক ছিলেন।নিহতের স্বজনরা জানান,বহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে স্ত্রী লিজাসহ ঘুমিয়ে পড়েন রিয়াজ। শুক্রবার ভোরে রিয়াজের বসতঘরের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বসতঘরের একপ্রান্তে ছোট একটি সিঁদ কাটা রয়েছে, তবে তা দিয়ে মানুষ ভেতরে আসা নিয়ে সন্দেহ রয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।তিনি বলেন,এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। বিভিন্ন আলামত ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যারাই এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

Top