বিক্ষোভ মিছিল বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

বিক্ষোভ মিছিল বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের


আলোকিত বার্তা:২০১৮ সালের ১৯ এপ্রিল বরিশালে রিকশা শ্রমিকদের ভুখা মিছিলে পুলিশি হামলা-গ্রেফতার-নির্যাতন ও মিথ্যে মামলার এক বছর পূর্তিতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। পাশাপাশি এ দিনটিকে তারা শ্রমিক নির্যাতন প্রতিরোধ দিবস পালনের দাবি জানিয়েছেন।শুক্রবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরের নাজির মহল্লা এলাকার দলীয় কার্যালয় থেকে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা.মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবীব রুম্মন,শ্রমিক ফ্রন্ট নেতা শহিদুল ইসলাম,বাবুল তালুকদার,দুলাল মল্লিক,জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি শন্তু মিত্র প্রমুখ।
এসময় বক্তারা শ্রমিক আন্দোলনে পুলিশের দমন-পীড়ন-নির্যাতন বন্ধ করার দাবি জানান,পাশাপাশি শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ সারাদেশে পাটকল, নৌযান শ্রমিকসহ সব শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।এছাড়াও প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানানো হয় সভা থেকে।

Top