বরিশালে কুপিয়ে দলিল লেখককে হত্যা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে কুপিয়ে দলিল লেখককে হত্যা


আলোকিত বার্তা:বরিশার সদর উপজেলার চরমোনাইয়ে রেজাউল করিম রিয়াজ(৪০)নামে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (১৯ এপ্রিল) ভোররাতে চরমোনাই ইউনিয়নের বুখাইনগরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।মৃত রেজাউল করিম রিয়াজ ওই এলাকার ছত্তার হাওলাদারের ছেলে ও পেশায় দলিল লেখক। নিহতের স্বজনরা জানান, স্ত্রী লিজাকে নিয়ে রাতে ঘুমাতে যান নিহত রিয়াজ।

শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে রেজাউল করিম রিয়াজের বসত ঘরের মধ্যেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বসত ঘরের একপ্রান্তে ছোট একটি সিদ কাটা রয়েছে,তবে তা দিয়ে মানুষ ভেতরে আসা নিয়ে সন্দেহ রয়েছে। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। তিনি বলেন,এটি নিঃসন্দেহে একটি হত্যাকান্ড। ঘটনাস্থলে ‍পুলিশের উর্ধতন কর্মকর্তারা রয়েছেন,বিভিন্ন আলামত ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যারাই এর সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

Top