বেনাপোলে র‌্যাব-৬ এর অভিযানে গাঁজাগাছ ও গাঁজাসহ আটক ১ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

বেনাপোলে র‌্যাব-৬ এর অভিযানে গাঁজাগাছ ও গাঁজাসহ আটক ১


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর র‌্যাবক্যাম্পের সদস্যরা বুধবার রাতে বেনাপোল পোর্ট থানাধীনশাখারীপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৭০ গ্রাম গাঁজা ও ১ টিগাঁজার গাছ উদ্ধার করেছে।এ সময় গাঁজা গাছ চাষ কারী মোঃ রাসেলহোসেন (২৭)কে হাতেনাতে আটক করেন।আটক রাসেল বেনাপোলপোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা গ্রামের আব্দুসসোবাহানের ছেলে।যশোর র‌্যাব ক্যাম্প থেকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬,সিপিসি-৩, যশোর ক্যাম্পের কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদছুরত আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলারবেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা, (বাগান পাড়া) সাকিনস্থশাখারীপোতা বাজারের পূর্ব পাশে আটক আব্দুস সোবাহানপাটোয়ারী এর বসত বাড়ীর ভিতরে দক্ষিন দুয়ারীর একচালা টিনের ঘরেরশয়ন কক্ষে তোষকের নিচ হতে ও ঘরের পিছনে অভিযান পরিচালনা করেমাদক ব্যবসায়ী/কুখ্যাত গাঁজা গাছ চাষ কারী মোঃ রাসেল হোসেন(২৭), পিতা মোঃ আব্দুস সোবাহন পাটোয়ারী,

গ্রামঃশাখারীপোতা, (বাগান পাড়া), থানাঃ বেনাপোল পোর্ট, জেলা যশোর(ক) সাদা পলিথিনের ২৭০ গ্রাম গাঁজা, (খ) সবুজ রংয়ের জীবন্ততাজা গাঁজার গাছ-০১ টি (কাঁচা গাছের ওজন ৭০ গ্রাম) গাঁজাগাছ চাষ কারীকে সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে,দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা এবং গাঁজা গাছ চাষ করারসাথে তিনি জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখফাঁকি দিয়ে যুব সমাজ ধংসকরাী মাদক দ্রব্যের ব্যবসা করেআসছে।পরবর্তীতে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা৩৬(১) এর সারণির ক্রমিক ১৮(ক) ও ১৯ এর (ক) ধারায় মামলা রুজু করাহয়েছে। উদ্ধার কৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়েবেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top