দেশীয় অস্ত্রসহ ২ ছাত্র আটক হাতেম আলী কলেজে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

দেশীয় অস্ত্রসহ ২ ছাত্র আটক হাতেম আলী কলেজে


আলোকিত বার্তা:বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে মারামারির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে অস্ত্রসহ তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটকরা হলেন-কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও নগরের কাউনিয়া ব্র্যাঞ্চ রোডের বাসিন্দা পঙ্কজ কুমার দাসের ছেলে পার্থ এবং অপরজন তার সহপাঠী ও উজিরপুর উপজেলার বাসিন্দা রুহুল আমিন বেপারীর ছেলে জোবায়ের হোসেন।কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ আলোকিত বার্তাকে জানান, হাতেম আলী কলেজে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরে আটক হওয়া দুইছাত্র ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারামারির প্রস্তুতি নিচ্ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ক্যাম্পাসের মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি চাপাতি, একটি এসএস পাইপ,একটি লোহার পাত ও একটি চেইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মহিউদ্দিন আহমেদ।

Top