১২ দিন ধীরগতি ইন্টারনেটে - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

১২ দিন ধীরগতি ইন্টারনেটে


আলোকিত বার্তা:সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের জন্য ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের কর্মকর্তা সফিকুর রহমান।

তিনি জানান, এসইএ-এমই-ডাব্লিউই-৪ (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ সম্ভাব্য ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত চলমান থাকবে।এ সময়ে এসএমডাব্লিউ (SMW-4) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে,এসময় এসইএ-এমই-ডাব্লিউই-৫ (SEA-ME-WE-5) সাবমেরিন ক্যাবল ও আইটিসি (ITC) অপারেটরের সার্কিটগুলো চালু থাকবে।এছাড়া,রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন এসইএ-এমই-ডাব্লিউই-৫ (SEA-ME-WE-5) এর মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইথের সংযোগ প্রদানের কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডাটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না।

প্রতিষ্ঠানটি জানায়,আইজিডাব্লিউ ও আইআইজি (IGW, IIG) এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন দিনগুলোতে ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারে।

Top