বরিশালে ভয়ংকর শিল্পপতি শাওন খান \ দিন-দুপুরে সড়কের গাছ ডাকাতি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

বরিশালে ভয়ংকর শিল্পপতি শাওন খান \ দিন-দুপুরে সড়কের গাছ ডাকাতি


বরিশাল প্রতিনিধি:বরিশালে নব্য শিল্পপতি হিসেবে পরিচিতডোষ্ট ও রাব্বি ফিলিং ষ্টেশনের মালিক মোহাম্মদ খান শাওন ওরফেশাওন খানের বিরুদ্ধে গাছ চুরি করার অভিযোগ উঠেছে। বুধবারসকাল থেকেই তার ছোট ভাই সুমন খান উপস্থিত থেকে সড়ক ওজনপদের ঢাকা বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় নামক স্থানের শতবর্ষের একটি রেন্ট্রি গাছের ডালপালা কেটে ছাফা করে ফেলে। পরক্ষণেগাছের মুল অংশ কাটার সময় সাংবাদিকরা গাছ কাটার বৈধতানিয়ে চ্যালেঞ্জ করলে লেবাররা কাজ বন্ধ করে পালিয়ে যায়।

সে সময় সুমন খান সাংবাদিকদের বলেন,তার বড় ভাই শাওন খান ও বরিশাল সড়কও জনপদের কার্য-সহকারি মিজানুর রহমান গাছ কাটা সম্পর্কেভালো জানেন। গাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে গাছটিরবাজার মুল্য রয়েছে কমপক্ষে সাড়ে ৪ লাখ টাকা। অনুসন্ধানে জানাযায়, গড়িয়ার পাড়ে শাওন খানের নব-নির্মিত পেট্রোল পাম্প’রসামনে বিশালাকৃতির গাছটির দিকে নজর পড়ে শাওন খানের। সড়কজনপদের কার্য সহকারি মিজানুর রহমান ও বর্তমান নির্বাহিপ্রকৌশলী গোলাম মোস্তফার গাড়ির ড্রাইভার মালেক লক্ষাধিকটাকা লেনদের মাধ্যমে শাওন খানকে অবৈধ ভাবে গাছ কাটতেসহযোগিতা করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এককর্মকর্তাও বিষয়টি স্বীকার করেন। মোবাইলে সাক্ষাতকার নিলে এঘটনার অনেকটা সত্যতা মেলে। মিজানুর রহমানের কাছে গাছকাটার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি মোবাইলেহাসতে হাসতে বলেন, শাওন ভাইয়ের কাছে জিজ্ঞাস করেন। তাহলেইউত্তর পাবেন কিভাবে গাছ কাটা হচ্ছে। এ বিষয়ে সড়ক জনপদেরড্রাইভর মালেক বলেন, ভাই আমি স্যারের ড্রাইভার; আমার বিরুদ্ধেযে অভিযোগ করেছেন তা সত্য নয়। মিজান ভাই বলতে পারবে গাছেরকথা। এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী বলেন,কোন ধরনের অনুমতি নেই গাছ কাটার। আমরা গাছ কাটা বন্ধ করেদিয়েছি। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করবো।

Top