বরিশালে নৌযান চলাচল শুরু কর্মবিরতি প্রত্যাহার - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

বরিশালে নৌযান চলাচল শুরু কর্মবিরতি প্রত্যাহার


আলোকিত বার্তা:বেতন-ভাতা বাড়ানো ও নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে বরিশালে নৌ-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। এতে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ সব রুটে এ লঞ্চ চলাচল শুরু হয়। এদিকে, রাতেও বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চ যথাসময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।নৌযান শ্র‌মিক ফেডা‌রেশনের কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য ও ব‌রিশাল অঞ্চ‌লের সভাপ‌তি মো. আবুল হো‌সেন জানান, বেতন-ভাতা বাড়ানো, নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে সোমবার (১৫ এপ্রিল) রাতে কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। তবে যাত্রী ও পণ্যের বিষয় বিবেচনা করে বুধবার তা প্রত্যাহার করা হয়। এরপর সকাল থেকে বরিশালে অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

সকাল সাড়ে ৮ টায় নদীবন্দরে দেখা গেছে, অভ্যন্তরীণ রুটের বিভিন্ন স্থানের লঞ্চ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিলেও, লঞ্চগুলোতে যাত্রী ছিলো অনেক কম। নদীবন্দরে ও টার্মিনালে তেমনভাবে যাত্রীদের চাপ লক্ষ্য করা যায়নি। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ বাড়বে বলে জানিয়েছেন লঞ্চের দায়িত্বরতরা।

Top