ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন বরিশাল ও ঝালকাঠিতে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন বরিশাল ও ঝালকাঠিতে


আলোকিত বার্তা:বরিশাল ও ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।এর আগে সকাল ৯টায় বরিশাল নগরের সোহেল চত্ত্বরস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অন্যদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতেও পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Top