বিপাকে বরিশাল বিএনপি হঠাৎ তৎপর তারেক রহমান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিপাকে বরিশাল বিএনপি হঠাৎ তৎপর তারেক রহমান


আলোকিত বার্তা: বরিশাল বিএনপির রাজনীতি নিয়ে হঠাৎই তৎপর হয়ে উঠেছেন তারেক রহমান।আগামী ১৫ দিনের মধ্যে জানতে চেয়েছেন বরিশাল মহানগর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সর্বশেষ কার্যক্রম। আর এতে করে অনেকটা বিপাকেই পড়েছে ছন্নছাড়া বরিশাল বিএনপি। এ অবস্থায় শনিবার রাতে জরুরি সভা করেছে মহানগর বিএনপি। মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার সভায় সভাপতিত্ব করেন।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বর্তমান সাংগঠনিক অবস্থার প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে নগর বিএনপির নেতৃবৃন্দের কাছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বরিশালের অঙ্গ ও সহযোগী সংগঠনের তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে রিজভী আহমেদ উল্লেখ করেছেন, ৩০ এপ্রিলের মধ্যে এ তথ্য জানাতে হবে তারেক রহমানকে। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনি সভায় জানিয়েছেন আগামী ১০-১২ দিনের মধ্যে কলেজ ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হবে।
মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম জানিয়েছেন, তারা কিছু ওয়ার্ডে কমিটি করেছেন। বাকিগুলো দ্রুত সম্পন্ন করবেন। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়। এর আগে গত ১৪ মার্চ লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির ১০ জন নেতার সঙ্গে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Top