দুই বোনের মৃত্যু হিজলায় পানিতে ডুবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

দুই বোনের মৃত্যু হিজলায় পানিতে ডুবে


আলোকিত বার্তা:বরিশালের হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইভা আক্তার ও রাইশা আক্তার নামে আড়াই বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।দুই শিশুর মধ্যে ইভা ওই গ্রামের দিদার হাওলাদারের মেয়ে ও রাইশা একই গ্রামের হাসান মাহমুদের মেয়ে।

স্থানীয়রা জানান,শিশু দু’টি বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিলো। এসময় পরিবারের অজান্তে তারা বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরের কাছে গেলে দু’জনকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যু খবরে গ্রামে শোকের মাতম বইছে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান আলোকিত বার্তাকে বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Top