১৫টি ঝুট গুদা ও কেয়া স্পিনিং মিলমে আগুন গাজীপুরে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

১৫টি ঝুট গুদা ও কেয়া স্পিনিং মিলমে আগুন গাজীপুরে


আলোকিত বার্তা:গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লেগেছে।
শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে কেয়া স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, ডিবিএল ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া মন্ডল জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এর আগে রাত ৯টার দিকে একই থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ১৫টি ঝুট গুদামে আগুন লাগে।খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরিভাবে নেভানোর কাজ চলছে।জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে আগুন স্থানীয় রমিজ উদ্দিন,সান্টু,আলমগীর, খোকন,মামুন,সাইফুল,আবুল কালাম ও আয়নালসহ ১০জন মালিকের ১৫টি গুদামে ছড়িয়ে পড়ে ও গুদামে থাকা সব ঝুট ও মালামাল পুড়ে যায়।আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঝুট ব্যবসায়ীরা।

Top