রহস্যজনক মৃত্যু বাকেরগঞ্জে গৃহবধূর - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

রহস্যজনক মৃত্যু বাকেরগঞ্জে গৃহবধূর


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শ্যামলী রাণী (১৯) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার কলসকাঠির দুর্গাপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্যামলী ওই গ্রামের উত্তম বৈদ্যর স্ত্রী। তবে গৃহবধূর মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন পুলিশসহ স্থানীয় সূত্রগুলো। কেননা এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও ঘরের জানালার গ্রিলের সঙ্গে তার গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়।

যে কারণে এটি পরিকল্পিত হত্যা বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফয়েজ।তিনি বলেন,স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। আমরা সকালে স্বামীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করি। তবে মৃত্যুর ধরণ দেখে তেমনটি মনে হচ্ছে না। তাছাড়া নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে হত্যার দাবি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা বা লিখিত অভিযোগ পাননি তারা।
ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফয়েজ।

Top