২৬ জেলের কারাদণ্ড বরিশালে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

২৬ জেলের কারাদণ্ড বরিশালে


আলোকিত বার্তা:বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে আটক ২৬ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বিষয়টি আলোকিত বার্তাকে নিশ্চিত করেন।বিমল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার দিনভর ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম হিসেবে খ্যাত বরিশালের মেঘনা, কালাবদর, মাছাকাটাসহ বিভিন্ন নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস অধিদফতর। অভিযানে মোট ৩০ জেলেকে আটক করা হয়। পাশাপাশি ৪০ হাজার মিটার জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদের মধ্যে ২৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। বাকি ৪ জেলের বয়স ১৮ বছরের কম এবং ষাটোর্ধ হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।এছাড়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জাটকাগুলো বিভিন্ন এতিম খানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানের সময় বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী উপস্থিত ছিলেন।

Top