৯৩ বস্তা ভিজিএফের চালচোর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান?অতঃপর তার বাড়ি থেকে চাল উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

৯৩ বস্তা ভিজিএফের চালচোর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান?অতঃপর তার বাড়ি থেকে চাল উদ্ধার


আলোকিত বার্তা:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দ দেওয়া ৯৩ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়েছে।বুধবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপক কুমার রায়ের নেতৃত্বে চালের বস্তগুলো জব্দ করা হয়। কিন্তু উদ্ধার অভিযানের সময় চেয়ারম্যান মনির হাওলাদারকে বাড়িতে পাওয়া যায়নি।

ইউএনও দিপক কুমার রায় আলোকিত বার্তাকে জানান, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসায় জেলেদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল মজুত করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে ভিজিএফের ৯৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় চেয়ারম্যান মনির হাওলাদার বাড়িতে উপস্থিত ছিলেন। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,জয়নগরে কোনো ইউনিয়ন পরিষদ নেই,আছে দোকান।আর কোনো গুদামও নেই। তবে চাল কেন বাসায় রাখলেন সে বিষয়ে যেনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে প্রতিবেদন দেওয়া হবে।

Top