ববি উপাচার্যের ছুটির দরখাস্ত আন্দোলনের মুখে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

ববি উপাচার্যের ছুটির দরখাস্ত আন্দোলনের মুখে


আলোকিত বার্তা:শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ছুটির দরখাস্ত পাঠিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এসএম ইমামুল হক।বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপাচার্যকে ফোন করলে তার একান্ত সহকারী রিসিভ করে ছুটির দরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,স্যার মিটিংয়ে রয়েছেন। বুধবার (১০ এপ্রিল) তার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে ছুটির দরখাস্ত পাঠানো হয়েছে।এদিকে,ছুটির দরখাস্তে উপাচার্য বৃহস্পতিবার থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের ছুটিতে থাকার অনুরোধ জানিয়েছেন। আর এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.এ কে এম মাহবুব হাসান তার নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিনকাজগুলো পরিচালনা করবেন। তবে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো সিন্ডিকেট সভা না থাকায় পরবর্তী সিন্ডিকেট সভায় এ বিষয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলেও জানানো হয়।

এর আগে ২৬ মার্চ শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করায় আন্দোলন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম ইমামুল হক শিক্ষার্থীদের‘রাজাকারের বাচ্চা’বলে উল্লেখ করেন। এরই প্রতিবাদে জোরদার আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।২৬ মার্চ থেকে তাদের লাগাতার আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া, ডিসি অফিস ঘেরাও, বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ, নিজেদের শরীরের রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লিখে উপাচার্যের পদত্যাগ দাবি, উপাচার্যের কুশপুত্তলিকা দাহ ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।ববি উপাচার্যের ছুটির দরখাস্তএকপর্যায়ে আন্দোলনের দু’দিনের মাথায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্ত শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।

পরবর্তীতে গত শনিবার (৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, রিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতে দেওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান স্বাক্ষরিত লিখিত এক নোটিশে রোববার সকাল থেকে ক্লাস ও পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়।তবে শিক্ষার্থীরা সে নোটিশ প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঘোষণানুযায়ী মঙ্গলবার (৯ এপ্রিল) অনির্দিষ্টকালের জন্য বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন ববি শিক্ষার্থীরা। কিন্তু যাত্রী ভোগান্তি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Top