মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ববি শিক্ষার্থীদের - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ববি শিক্ষার্থীদের


আলোকিত বার্তা:উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, দাবি না মানা হলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১ টার পর ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হবে জানিয়েছেন শিক্ষার্থীরা।

যাত্রী ভোগান্তি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বুধবার (১০ এপ্রিল) বিকেল ৫ টার পর অবরোধ কর্মসূচি স্থগিত করেন ববি শিক্ষার্থীরা।বিষয়টি নিশ্চিত করে ববি শিক্ষার্থী জহিরুল ইসলাম আলোকিত বার্তাকে বলেন, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিতভাবে না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এজন্যই ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক অব‌রোধ করা হয়। কিন্তু যাত্রী ভোগান্তি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি থেকে পিছু হটবে না শিক্ষার্থীরা।তাই বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের দাবি না মানা হলে বৃহস্পতিবার ১১ টার পরে পুনরায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হবে বলেও জানান জহিরুল ইসলাম।এদিকে,দীর্ঘসময় অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন বরিশাল থেকে পটুয়াখালী,বরগুনা,ভোলা রুটের যাত্রীরা।সড়কের তিনপ্রান্তে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকসহ কয়েকশত যানবাহন আটকা পরে। তবে অবরোধ তুলে নেওয়া যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

Top