মির্জাগঞ্জে বজ্রপাতে দু’টি গাছ ক্ষতিগ্রস্থ\ অল্পের জন্য রক্ষা পেলো উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

মির্জাগঞ্জে বজ্রপাতে দু’টি গাছ ক্ষতিগ্রস্থ\ অল্পের জন্য রক্ষা পেলো উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে গতকাল সোমবার সকাল সোয়া দশটার দিকেউপজেলা পরিষদের পিছনে বজ্রপাতে দুটি গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতেঅল্পের জন্য রক্ষা পেয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার মোঃচুন্নু। জানা যায়, গতকাল সকাল সোয়া দশটার দিকে আকাশে চারিদিকমেঘাছন্ন হয়ে বজ্র ও বৃষ্টিপাত শুরু হয়।এসময়ে উপজেলা নির্বাহীঅফিসার কার্যালয়ের পিছনে একটি রেন্ট্রি ও একটি কড়াই গাছের উপরবজ্রপাতে গাছ দুইটি ফাটল ধরে ভাগ হয়ে যায় এবং কড়াই গাছের একটিবাকলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তিনতলা ছাদের উপর দিয়েছিটকে মাঠে পড়ে। এ সময়ে চেয়ারম্যানের গাড়িটি নিরাপদে রেখে এরপাশেই ৫ থেকে ৬ গজ দুরাত্বে দাঁড়িয়ে ছিলেন ড্রাইভার চুন্নু।

তিনিবলেন,একটা বিকট শব্দ শুনে হতবম্ভ হয়ে যাই। এরপরেই দেখি কড়াই গাছচিড়ে ভাগ হয়ে গেছে এবং গাছের পশ্চিম পাশে সড়কে সাদা ফেনায় ভরেগেছে। তবে মনে হচ্ছে বজ্রপাতের কারনে গাছ দু’টি থেকে গাছের কষবেড়িয়ে রাস্তা বেড়িয়ে এসেছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলাপরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহীঅফিসার আবদুল্লাহ আল জাকীসহ অন্যান্যে অফিসারগন।

Top