৫ বাংলাদেশিসহ নিহত ১১ মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

৫ বাংলাদেশিসহ নিহত ১১ মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায়


আলোকিত বার্তা:মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ বাংলাদেশিসহ ১১ নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।কুয়ালালামপুরের কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এমএএস কার্গো কমপ্লেক্সের সামনে রবিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে,নিহতদের মধ্যে তিন নারীসহ দশজনই বিদেশি কর্মী। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি,তিনজন ইন্দোনেশীয় এবং দুজন নেপালি। নিহত অন্যজন মালয়েশিয়ার নাগরিক, তিনি ওই বাসের চালক ছিলেন।নিহত বাংলাদেশিরা হলেন- মো. রাজিব মুনশী (২৬), মো. সোহেল (২৪), মহিন (৩৭), আল আমিন (২৫), গোলাম মোস্তফা (২২)।আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি। তাদের মধ্যে নাজমুল হক (২১), রজবুল ইসলাম (৪৩), ইমরান হোসাইন (২১) সেরডাং হাসপাতালে এবং জাহিদ হাসান (২১), সামিম আলী (৩২), মোহাম্মদ ইউনূস (২৭) ও মোহাম্মদ রাকিব (২৪) পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসাধীন।

কুয়ালালামপুর বিমানবন্দরের এমএএস কার্গো কমপ্লেক্সের ৪৩ জন কর্মী ছিলেন ওই বাসে। রাতের পালার ডিউটির জন্য বিভিন্ন হোস্টেল থেকে তাদের নিয়ে কার্গো কমপ্লেক্সে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনায় পড়ে। চাকা পিছলে গিয়ে বাসের সামনের অংশ রাস্তার পাশের গভীর নালায় পড়ে যায়।পুলিশ ও এমএএস কার্গো কর্তৃপক্ষের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানায়, ওই বাসের মালয়েশীয় চালক এবং আটজন বিদেশি শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।

Top