বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ পাঁচ দফা দাবিতে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ পাঁচ দফা দাবিতে


আলোকিত বার্তা:পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিল সহকারে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে বিএম কলেজের অধ্যক্ষের কাছে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি দেওয়া হয়।

বিএম কলেজ শাখা ছাত্র মৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী জানান,লাহারহাট,বাকেরগঞ্জ,ঝালকাঠি,বানারীপাড়া,বাবুগঞ্জ,মুলাদী, হিজলা, উজিরপুর,গৌরনদী ও আগৈলঝাড়া রুটে অনতিবিলম্বে ১০টি বাস দিতে হবে।যতোদিন নিজস্ব বাস আসবে না, ততোদিন ভিন্ন বা বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন বাস বাতিল করে সবরুটে নতুন বাস দেওয়াসহ আরো দাবি জানানো হয়েছে।এছাড়া বাস ছাড়ার সময়ও পরিবর্তনের দাবি করা হয়েছে।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নূর নিরব,লোকমান হোসেন,সন্তু মিত্র,রনি,অন্বেশা দাস প্রমি প্রমুখ।পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

Top