পাল্টাপাল্টি কর্মসূচি বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পাল্টাপাল্টি কর্মসূচি বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের


আলোকিত বার্তা:বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের পর পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।রোববার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রথমে ক্যাম্পাসে কম্পিউটার ভবনের সামনে ইলেক্ট্রামেডিকেল বিভাগের প্রধান আনিসুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীদের একাংশ। পরে শিক্ষকদের হস্তক্ষেপে কর্মসূচি সমাপ্ত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মেনিলা, তন্নী, অভিজিৎ, হাবিব, নাজিম, মুসফিক, রাসেদ, রানা, পাভেল, হাসিব প্রমুখ।ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী মো. সাজ্জাদ আহমেদ শান্ত ও জুনায়েদ ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ও শিক্ষক আনিসুর রহমানকে হোস্টেলের শিক্ষার্থীরা লাঞ্চিত করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিচার দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করি। পরে শিক্ষকদের অনুরোধে আমরা সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি বন্ধ করে দিয়ে তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে সহযোগিতা করেছি।

অপরদিকে ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা আবাসিক হলের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান আনিসুর রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।এ সময় তারা ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে শিক্ষার্থীদের আটকে রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।মুক্তিযোদ্ধা আবাসিক ছাত্রাবাসের সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী মো. শাকিল জানান,শিক্ষক আনিসুর রহমান প্রায় সময় আবাসিক শিক্ষার্থীদের উপর বিভিন্ন কারণে নির্যাতন করে আসার কারণেই তাদের এ প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেনশনিবার (৬ এপ্রিল) সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দু’গ্রুপ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ছয়জন আহত হয়।

Top