জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এরশাদের অবর্তমানে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এরশাদের অবর্তমানে


আলোকিত বার্তা:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে তার ছোট ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদের দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে আগের নির্দেশনা বাতিল করে শনিবার নতুন এক চিঠিতে এ নির্দেশনা দিলেন বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

এর ফলে আবারও আগের সিদ্ধান্তে ফিরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নতুন এই নির্দেশনার পর থেকে এরশাদের অবর্তমানে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জিএম কাদের। চিঠিতে বলা হয়,২২ মার্চ যে সাংগঠনিক নির্দেশ দিয়েছিলাম আজকের (শনিবার) চিঠির মাধ্যমে আগের আদেশটি বাতিল ঘোষণা করছি।এ বছরের ১৬ জানুয়ারি এরশাদ তার অবর্তমানে জিএম কাদেরকে চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরে ২২ মার্চ আরেক সাংগঠনিক নির্দেশনায় ১৬ জানুয়ারির নির্দেশনা বাতিল করেন এবং জিএম কাদেরকে ব্যর্থ উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন। পরদিন ২৩ মার্চ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও সরিয়ে দেয়া হয় জিএম কাদেরকে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রংপুরের ৮ জেলার নেতারা গণপদত্যাগ ও জাতীয় পার্টিকে প্রতিহত করার আলটিমেটাম দেন। অবশেষে ৪ এপ্রিল জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন এরশাদ। এরপর শনিবার এরশাদের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হল।

Top