কর্মচারী কল্যাণ পরিষদের মানববন্ধন ববিতে ১২ দফা দাবিতে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

কর্মচারী কল্যাণ পরিষদের মানববন্ধন ববিতে ১২ দফা দাবিতে


আলোকিত বার্তা:অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগসহ ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (গ্রেড: ১৭-২০) কর্মচারী কল্যাণ পরিষদ।রোববার (৭ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।সংগঠনের সভাপতি মো.হাসানুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী শরীফ, সাবেক সভাপতি শাহাজাদা খান,মো. পারভেজসহ পরিষদের অন্যান্য নেতারা।

মানববন্ধনে সভাপতি হাসানুজ্জামান বলেন,বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন বছর ধরে আমাদের দাবির বিষয়ে জানিয়ে আসছি। এখন নতুন পরিষদের পক্ষ থেকে ১২ দফা দাবির বিষয়ে জানানো হয়েছে। আশা করি,আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে।তিনি আরও বলেন,মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য বারবার লিখিতভাবে আমাদের দাবিগুলো জানানোর কথা ছিলো। কিন্তু শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে, দ্রুত সময়ের মধ্যে লিখিতভাবে আমাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে।

Top