শিক্ষার্থীদের সঙ্গে চলছে বৈঠক ববির আন্দোলনরত - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

শিক্ষার্থীদের সঙ্গে চলছে বৈঠক ববির আন্দোলনরত


আলোকিত বার্তা:টানা ১১ দিনের আন্দোলনের মুখে উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ হলরুমে শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বৈঠক চলছে।

বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, অনেক চেষ্টার পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দক্ষিণাঞ্চলবাসীর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। আমরা কখনই চাইবো না আমাদের এ বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করুক। সার্বিক দিক বিবেচনা করে দ্রুত আমরা সব সমস্যার সমাধান করে ববিকে আবারও সচল করবো।

বৈঠকে আরও উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোশারেফ হোসেন,জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
এদিকে সভাস্থলের বাইরে অবস্থান নিয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

Top